রাজ্যের একাধিক BLO-কে শোকজ নোটিশ! বড় পদক্ষেপ কমিশনের

কলকাতা- SIR শুরুর আগেই রাজ্যের একাধিক বুথ লেভেল অফিসারকে শোকজ করল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, অনেক বিএলও-এই (BLO) কাজে আগ্রহ দেখাননি এবং দায়িত্ব  পালনে অনীহা প্রকাশ করেছেন। সেই কারণে তাঁদের কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন।

কমিশনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে,  প্রয়োজনে নেওয়া হবে পুলিসহায়তা। ইতিমধ্যেই বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরেছে কমিশন। বৈঠকে স্পষ্ট বলা হয়েছে, কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনের পদস্থ কর্তা বলেন, ‘বিএলওরা মাঠে নেমে কাজ করছেন। যদি তাঁদের কেউ ভয় দেখায় বা রাজনৈতিক রোষের শিকার করেন, তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে কড়া বার্তা দেওয়া হয়েছে। তারপরও যদি কর্মীরা কাজ করতে না চান, তাহলে তা তো কমিশনের নির্দেশকে অমান্য করার শামিল।’

উল্লেখ্য, গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট আসছে যে, বিএলও-দের ভয়, হুমকি এমনকি প্রাণনাশের কথাও বলা হয়েছে। পরিস্থিতি এখানেই থেমে নেই খাস কলকাতার কসবা, খিদিরপুর, গুলশন কলোনির মতো এলাকায় বন্দুক দিয়ে ভয় দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন বিএলওদের শোকজ নোটিশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *