কলকাতায় বড় চমক! ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির সঙ্গে কিং খান

কলকাতা- একমঞ্চে ‘ফুটবলের ঈশ্বর’ আর ‘বলিউড বাদশা’। ১৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার কলকাতায় পা রাখতে চলেছেন লিওনেল মেসি।

এবার বড় চমক দিলেন শাহরুখ খান। মেসির কলকাতা সফরের সঙ্গী হতে চলেছেন তিনিও।

নিজের জন্মদিনে শীঘ্রই কলকাতায় পা রাখার ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। তখন থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন ছিল, কবে আসবেন কিং খান?

এবার এক্স হ্যান্ডেলে শাহরুখ কলকাতায় আসার খবর জানিয়ে লিখেছেন, ‘এবার কলকাতায় ‘নাইট প্ল্যান’ করছি না… বরং দিনেই ‘মেসি রাইড’ হবে।’ শাহরুখের সংযোজন, ‘১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে দেখা হচ্ছে।’

১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। সেখান থেকে মুম্বই এবং দিল্লিতে যাবেন। মেসির এই সফরের অন্যতম আকর্ষণ যুবভারতীতে ‘গোট কনসার্ট’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *