প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও লোকসভার প্রাক্তন স্পিকার শিবরাজ পাতিল প্রয়াত

কলকাতা- প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল শুক্রবার তাঁর জন্মভূমি মহারাষ্ট্রের লাতুরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিনের অসুস্থতার পর এই মৃত্যু হয়, তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

শিবরাজ পাতিল লোকসভার প্রাক্তন স্পিকার ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি লাতুর লোকসভা আসনে সাতবার জয়ী হয়েছেন।

২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি লোকসভার ১০তম স্পিকার ছিলেন। পরবর্তীতে, ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত তিনি পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *