পাকিস্তানে গৃহযুদ্ধ! বিশ্বকাপে ভারতের কাছে হারতেই বোর্ডের দাপুটে কর্তাকে ‘জাহিল’ বলে আক্রমণ আখতারের

কলকাতা- টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৬১ রানে হারল পাকিস্তান। আর এই হারের পর ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার।

এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি সরাসরি আক্রমণ শানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এবং তারকা ব্যাটার বাবর আজমের বিরুদ্ধে।

পাকিস্তানের বোলারদের পারফরম্যান্স নিয়ে বিরক্ত শোয়েব বলেছেন, “আমরা লড়াইয়ের ধারেকাছেও ছিলাম না। শাহীন শাহ আফ্রিদি ১২৫ কিমি গতিতে বল করছে! এটা আধুনিক ক্রিকেট নয়। গত ১৫-২০ বছরে ক্রিকেটে কোনো বিনিয়োগ নেই। আগে আমরা ভারতের চোখে চোখ রেখে লড়তাম, আর আজ আমরা তাদের হারানোর স্বপ্নটুকুও দেখতে পারছি না।”

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ‘অযোগ্য’ ও ‘জাহিল’ বলে কটাক্ষ করে শোয়েব বলেন, “যিনি ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না, তাঁকে করা হয়েছে চেয়ারম্যান। অযোগ্য লোকেদের হাতে দায়িত্ব দেওয়া সবথেকে বড় অপরাধ।”

বাবর আজমকেও রেয়াত করেননি তিনি। শোয়েবের মতে, “এমন একজনকে (বাবর আজম) আপনারা সুপারস্টার বানিয়েছেন যে ম্যাচ জেতাতেই পারে না। যোগ্য নেতৃত্ব ছাড়া দল চলবে কীভাবে?

এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পরিসংখ্যান দাঁড়াল ৮-১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *