কলকাতা- তিনি আচমকাই ঘোষণা করেছেন, আর প্লে ব্যাক করবেন না। সোশ্যাল মিডিয়া পোস্টে অরিজিৎ সিং লিখেছেন, ‘সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আজ জানাচ্ছি যে, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোনো নতুন কাজ গ্রহণ করব না। আমি এখানেই শেষ করছি। এটা ছিল এক অসাধারণ সফর।’
শোকাহত তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট সেলেবদেরও। তবে একটু হটকে শ্রেয়া, অরিজিতকে দিলেন, আকাশের আরও উঁচুতে ওড়ার শুভেচ্ছাবার্তা।
শ্রেয়া তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘এটা অরিজিতের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। আর আমি ভীষণভাবে উত্তেজিত শুনতে, উপভোগ করতে কোন নিদারুণ উপহার ও দেয় আমাদের। আমি কোনোভাবেই এটাকে একটা যুগের সমাপ্তি বলতে রাজি নই। এই মানের একজন শিল্পীকে কখনোই প্রচলিত পদ্ধতি দ্বারা সংজ্ঞায়িত করা যায় না বা কোনও বিশেষ সূত্রের মধ্যে সীমাবদ্ধ করা যায় না। এখন সময় আরও উঁচুতে ওড়ার অরিজিৎ।’
অরিজিৎ এটাও জানান, ‘আমি বোর হয়ে যাই। বেঁচে থাকার জন্য আমাকে অন্য ধরনের সঙ্গীত নিয়ে কাজ করতে হবে।’ সঙ্গে নতুনদের সুযোগ করে দেওয়ার কথাও অরিজিতের সেই পোস্টে।
আপাতত সলমন খানের ব্যাটেল অফ গলওয়ান সিনেমার জন্য শেষ প্লে ব্যাক অরিজিৎ সিং-এর বলে খবর। যার ঝলক ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন সলমান।
