অঙ্কিতার জীবনে প্রেম! উপহার আর উপহার…, শেয়ার করলেন গায়িকা

কলকাতা – বাংলার গানের দুনিয়ার পরিচিত নাম অঙ্কিতা ভট্টাচার্য। সারেগামাপা জয়ী এই শিল্পীর ভক্ত সংখ্যা অগুণতি।

গানের পাশাপাশি গায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও উঁকিঝুঁকি কম নয়। এবার মনের মানুষের দেওয়া উপহারের ডালি সাজিয়ে দিলেন ছবি। একই সঙ্গে উস্কে দিলেন বিতর্ক।

বছর শেষে হঠাৎ করেই জন্মদিনের কেক কাটার ছবি দিলেন গায়িকা। যদিও মার্চের ২৮ তারিখ জন্মদিন সেলিব্রেট করেন অঙ্কিতা। ছবি দিতেই সোশ্য়ালে শুভেচ্ছার বন্যা, পরে সাফাই দিয়ে গায়িকা লেখেন, ‘আজ কিন্তু আমার জন্মদিন নয়, এমনি ক্রিসমাস সেলিব্রেশন’। যদিও সেই ছবি চোখ টানল একদম অন্য় কারণে। বিশেষ মানুষ উপহারে মুড়ে দিয়েছেন অঙ্কিতাকে।

গিটারের উপর রাখা লাল গোলাপ, অসংখ্য চকোলেট, ডার্ক চকোলেট, ওয়েফার, রয়ছে গায়িকার পছন্দসই ঝোলা কানের দুল এবং চাবির রিং। হাসিমুখে ক্য়ামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন অঙ্কিতা। এই ছবির ক্য়াপশনে গায়িকা লিখেছেন, ‘উপহার… উপহার… উপহার… এমনি এমনি গিফট পেলাম। ছবি তুলেছে- ভালোবাসা উজান মণ্ডল। আজকে কিন্তু আমার জন্মদিন নয়’।

অঙ্কিতার ভালবাসার নাম উজান। দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন দুজনে। উজান মণ্ডল অঙ্কিতার ব্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ড্রাম বাজান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *