কলকাতা- ২৭ জানুয়ারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্লেব্যাক সিঙ্গার হিসেবে অবসর ঘোষণা করার পর কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা নেটপাড়া।
কেন এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং? প্লেব্যাক সিঙ্গার হিসেবে অবসর নেওয়ার কারণ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে সর্বত্র ঠিক তখনই জানা যায় এমন একটি তথ্য যা রীতিমতো চমকে দেওয়ার মতো। খুব শীঘ্রই নাকি একটি রাজনৈতিক দল গঠন করতে চলেছেন অরিজিৎ সিং!
জানা গিয়েছে, যে রাজনৈতিক দল তিনি তৈরি করবেন সেটি এক্ষুনি শুরু হবে না। ২০২৬ সালের বাংলা বিধানসভা নির্বাচনের অংশও হবে না এই দল। কিন্তু ইতিমধ্যেই নাকি এই দলের প্রাথমিক কাজকর্ম শুরু করে দিয়েছেন অরিজিৎ সিং।
যদিও এই প্রসঙ্গে গায়ক কিছুই জানাননি তাই আগামী দিনে অরিজিৎ শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন, সেটা জানার জন্য অপেক্ষা করতেই হবে।
