হাসপাতালে শুয়ে নতুন উপলব্ধি দেবলীনা নন্দীর! বাড়ি ফিরেই দিলেন সুখবর, আর কোনও ভুল নয়!

কলকাতা – নিজেকে শেষ করে দেওয়া কোনও সমস্যার সমাধান নয়, হাসপাতালের বিছানায় শুয়ে এটাই উপলব্ধি করেছেন দেবলীনা নন্দী।

দেবলীনা গায়িকা হিসাবে যত না জনপ্রিয়, তার চেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন ভ্লগিং শুরু করার পর। সেটাই তাঁর রুজিরুটির বড় অংশ। তাই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বৃহত্তর পরিবারের সঙ্গে মনের দুঃখ ভাগ করে নিয়েছিলেন দেবলীনা।

দাম্পত্যের টানাপোড়েনের জের, মায়ের সঙ্গে সম্পর্কের পাঠ চুকানোর চাপ সহ্য করতে পারেননি। পাইলট স্বামীর অবজ্ঞায় দেওয়ালে পিঠ ঠেকেছিল তাঁর। পেশাগত জগতেও তাঁকে কোণঠাসা করার চেষ্টা চলছিল। সব মিলিয়ে ক্লান্ত, অবসাদগ্রস্ত গায়িকা আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত ভুল ছিল তা উপলব্ধি করেছেন তিনি নিজেই।

দেবলীনা বলেন, ‘কঠিন সময়ে যাঁরা আমার পাশে ছিলেন, সকলকে ধন্যবাদ। আমি উপলব্ধি করেছি মানুষের সঙ্গে আমার সংযোগ স্থাপনের একমাত্র পথ গান। তাই চেনা ছন্দে, চেনা মুক্ত মঞ্চে আমি ফিরছি। আপনাদের আর্শীবাদ নিতে, ভালোবাসা নিতে। ১৫ই জানুয়ারির পর থেকে আপনারা নির্দ্বিধায় আমার সঙ্গে অনুষ্ঠানের জন্য যোগযোগ করুন’।

দেবলীনার আত্মহত্য়ার ঘটনায় এখনও পর্যন্ত সংবাদমাধ্য়ম বা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি তাঁর পাইলট স্বামী প্রবাহ নন্দী। এবার তাঁদের দাম্পত্য সম্পর্ক কোনদিকে এগোয়, সেই প্রশ্নের উত্তর ঘিরে ধোঁয়াশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *