কলকাতা- মঙ্গলবার থেকে বাংলায় এসআইআর।
এদিন সাংবাদিক বৈঠক করে এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধী ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে একসঙ্গে এসআইআর শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবরে শুরু হচ্ছে এসআইআর।
বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বলে কমিশন সূত্রে খবর। প্রথমেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফ্টকপি নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের (ইআরও) পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তার পরে সেগুলি পাঠানো হবে ছাপার জন্য।
এক জন ভোটারের জন্য দুটো করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন। এখন বাংলার ভোটার সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি। অর্থাৎ, তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পোঁছে দেবেন বিএলও-রা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি-সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে। অন্যটি বিএলও নিয়ে যাবেন।
