SIR-এর কাজের চাপে মানসিক অবসাদ! আত্মঘাতী মহিলা BLO? বিস্ফোরক দাবি পরিবারের

কলকাতা- এসআইআর চলাকালীন একাধিক আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। সেই সব আত্মহত্যার নেপথ্যে এসআইআর রয়েছে বলে অভিযোগ করে আসছে শাসকদল তৃণমূল।

এবার খবর পাওয়া গেল এক বিএলও-র মৃত্যুর। রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গের মালবাজারে ঘটনাটি ঘটেছে। আজ সকালে বাড়ির উঠোন থেকে উদ্ধার হয়েছে শান্তিমণি এক্কার ঝুলন্ত দেহ।

এই আবহে পরিবারের সদস্যরা নাকি অভিযোগ করেছেন, এসআইআর-এর কাজের চাপ সহ্য না করতে পেরে আত্মঘাতী হয়েছেন শান্তিমণি।

শান্তিমণির দেহ ইতিমধ্যেই উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে জানা যাবে তাঁর মৃত্যুর আসল কারণ। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বিএলও-র দায়িত্ব পাওয়ার পর থেকেই এলকায় বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশম ফর্ম বিলি করেছেন শান্তিমণি।

সম্প্রতি বেশ কিছু বাড়িতে গিয়ে সেই সব ফর্ম জমাও নিয়ে এসেছিলেন। তবে এর মাঝে নাকি কাজের চাপে ভেঙে পড়ছিলেন তিনি। মৃত বিএলও’র বাড়িতে যান অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক। মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন বুলুচিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *