বাংলায় SIR হতে দেরি নেই! প্রস্তুত থাকতে নির্দেশ কমিশনের, জেলায় জেলায় হেল্পডেস্ক

কলকাতা – রাজ্যে দ্রুত এসআইআরের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ কমিশনের, জেলায় জেলায় হেল্প ডেস্ক।

যে কোনও মুহুর্তে পশ্চিমবঙ্গে এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে পারে। এই বার্তা দিয়ে রাজ্যের সিইও দপ্তরকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে চূড়ান্তভাবে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

চলতি সপ্তাহে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দুদিনের বৈঠকের পর পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছে কমিশন।

পশ্চিমবঙ্গ ছাড়াও ২৬ শে নির্বাচনমুখী আরো চারটি রাজ্যের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করে কমিশন। বঙ্গের সিইও-কে নিয়ে আলাদা করে বৈঠকে দ্রুত ভোটার ম্যাপিংয়ের কাজ শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

১০ সেপ্টেম্বরের পর চলতি সপ্তাহের দিল্লির বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এই বৈঠকের নির্যাস থেকেই আগামী মাসের প্রথম দিকেই এসআইআর বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন পদস্থ আধিকারিকরাই। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতার সিইও অফিসে।

এসআইআর প্রস্তুতি চূড়ান্ত করতে বলা হয়েছে। এসআইআর চালু হওয়ার পর প্রতিটা জেলায় হেল্প ডেস্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‌জেলা নির্বাচনী আধিকারিকদের অফিসে মূলত হেল্প ডেস্ক হবে। জেলাস্তরে, মহকুমা স্তরে এবং ব্লকস্তরে এই হেল্প ডেস্কর করার সিদ্ধান্ত হয়েছে।

এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ ভোটারদের বোঝাতে এবং তাদের সুবিধা-অসুবিধা জানতেও জানাতে এই হেল্প ডেস্ক তৈরি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ‌

২০০২ সালের ভোটার তালিকাকে নির্ভর করেই এসআইআর হবে। ‌কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ম্যাপিং সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে চেয়েছে নির্বাচন কমিশন। কেন পশ্চিমবঙ্গে এসআইআর’এর কাজ এত দেরিতে এগোচ্ছে, কোন জায়গায় অসুবিধা হচ্ছে, তা স্পষ্ট করে জানাতে বলা হয়েছে রাজ্যকে।

কমিশন জানিয়েছে, যদি রাজ্য সঠিকভাবে প্রতিবেদন দেয়, তবে সেই অনুযায়ী কমিশন পদক্ষেপ করবে। আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি শেষে অথবা মার্চ মাসের প্রথম দিকেই নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা।

তার আগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শেষ করতে চাইছে। এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তিন মাসের সময়সীমার মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করবে নির্বাচন কমিশন। এস আই আর বিজ্ঞপ্তি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বিএলওদের ট্রেনিং শেষ করার পাশাপাশি এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ শুরু করতে হবে। যাতে বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *