কলকাতা- অক্টোবরেই বাংলায় SIR? দুর্গাপুজোর আগে রাজ্যে SIR নয়, ভাইফোঁটার পর রাজ্যে SIR লাগুর সম্ভাবনা। SIR নিয়ে নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর। SIR-এর প্রস্তুতি এখনও সম্পূর্ণ হয়ে ওঠেনি। SIR বিজ্ঞপ্তির পর তা কার্যকর করতে ন্যূনতম ১০ দিন সময় লাগে। চলতি মাসে কয়েকদিন পরেই পুজোর ছুটি। পুজোর ছুটির কারণে এখনই SIR সম্ভব নয় রাজ্য়ে। নভেম্বর মাসে প্রতি বছর ভোটার তালিকা সংশোধনের কাজ হয়।
যখন SIR সংক্রান্ত মামলাটির শুনানি চলছিল, তখন বিচারপতি সূর্যকান্ত রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন যে পশ্চিমবঙ্গে কি ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে? বিচারপতি যখন মন্তব্য করেন, ‘পশ্চিমবঙ্গে এখনও SIR শুরু হয়নি’, ঠিক সেই মুহূর্তে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ কমিশনের পাঠানো চিঠির প্রসঙ্গটি উত্থাপন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, কমিশনের চিঠিই প্রমাণ করে যে, তারা ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরুর জন্য উদ্যোগী হয়েছে এবং খুব শীঘ্রই তা কার্যকর হতে চলেছে।
