কলকাতা- ২৩ নভেম্বর সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানার। কিন্তু বিয়ের কিছু ঘন্টা আগেই হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। পিছিয়ে দেওয়া হয় বিয়ে। কিন্তু বাবার অসুস্থতার কয়েক ঘন্টার মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছল।
জানা গিয়েছে, বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন পলাশ। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণেই নাকি এই সমস্যা তৈরি হয়েছিল।
তবে সমস্যা গুরুতর হয় তাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয় পলাশকে। আপাতত তিনি হোটেলে ফিরে এসেছেন। বিগত কিছু ঘন্টার শারীরিক এবং মানসিক চাপের ফলেই হয়তো এই সমস্যা তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন।
মহারাষ্ট্রের সংলিতে পলাশ মুচ্ছল এবং স্মৃতি মন্দনার বিয়ের আসর বসেছিল। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিবাহ বাসরের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু তার মধ্যেই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন স্মৃতির বাবা।
প্রথমে মনে হয়েছিল উপস্থিতি অতিথিদের মধ্যে হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছেন তাই অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়েছে। কিন্তু পরে জানা যায় হবু কনের বাবাই নাকি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হয় শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে বাতিল করে দেন স্মৃতি। আপাতত পরিবারের সকলেই হাসপাতালে রয়েছেন।
সম্প্রতি ভারতকে আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপ জয় এনে দেওয়ার অন্যতম কাণ্ডারি স্মৃতি মন্দনাকে নিয়ে এখন এমনিতেই সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে। ১১৭টি ওয়ানডেতে ৫৩২২ রানেরও বেশি রান করে, মিতালি রাজের পরে তিনি ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী মহিলা ক্রিকেটার।
