কখনও মুখ্যমন্ত্রী হতে চান? নাকি ভারতীয় দলের কোচ? সৌরভ জানালেন তাঁর মনের কথা

কলকাতা- সৌরভ কি রাজনীতিতে যোগ দেবেন কখনও? এই প্রশ্ন অনেক আগে থেকেই ঘুরপাক খায়। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ক্রিকেটের সঙ্গে নানা ভাবেই জড়িয়ে।

খেলা ছাড়ার পরও ক্রিকেট থেকে দূরে সরে যাননি মহারাজ। বাংলা ক্রিকেট সংস্থার শীর্ষপদে ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও ছিলেন সৌরভ। শুধু তাই নয়, আইসিসি মেন্স ক্রিকেট কমিটিতেও রয়েছেন।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট-এর দায়িত্বও সামলেছেন। ছাব্বিশে বিধানসভা নির্বাচন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি প্রার্থী হিসেবে দেখা যেতে পারে? যদি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ আসে? নাকি ভারতীয় দলের কোচ হতে চান! মহারাজ জানালেন, তিনি কী চান!

পিটিআইকে সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে পুরোপুরি ভাবিনি। কারণ, আমি অন্য ভূমিকা পালন করে এসেছি। ২০১৩ সালে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে বিদায় জানিয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বও সামলেছি।’

সৌরভ আরও বলেন, ‘ভবিষ্যতে কী আছে দেখা যাবে। আমি সবে ৫০ (জুলাইতে ৫৩ হবে), দেখা যাক। তবে এই দায়িত্বের জন্য দরজা খোলা রয়েছে।’

রাজনীতি নিয়ে সৌরভ বলেন, ‘রাজনীতিতে যাওয়া সহজ নয়। প্রতি বছরই এমন প্রস্তাব আসে। কিন্তু আমার দ্বারা রাজনীতি হবে না। কারণ, আমার এতে কোনও আগ্রহই নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *