স্বল্প পোশাকে ছবি! মমতাশঙ্করের প্রসঙ্গ টানলেন নেটিজেন, নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন শ্রীনন্দা

কলকাতা- পরিস্থিতি এখন এমন, মমতা শঙ্করের বক্তব্য মানেই বিতর্ক। কখনও মেয়েদের ছোট পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করেন, কখনও আবার বিয়ে নিয়ে করেন মন্তব্য।

মমতা শঙ্করের এই বিতর্কিত মন্তব্য নিয়ে কিছু সময় আগে একটি পোস্ট করেছিলেন শ্রীনন্দা শঙ্কর। মমতা শঙ্কর অর্থাৎ তাঁর পিসির পিরিয়ড নিয়ে মন্তব্যকে ঘিরে এক হাত নিয়েছিলেন ভাইজি শ্রীনন্দা শঙ্কর।

একটি ছবি কিছুদিন আগে পোস্ট করেছিলেন শ্রীনন্দা। সেখানে তাঁকে দেখা গিয়েছিল স্বল্প পোশাকে। ওই ছবির নিচে রত্না হিয়া নামের এক নেটিজেন কমেন্ট করে বলেন, ‘পিসি মানে মম পিসি রেগে যাবে কিন্তু।’

ওই কথার উত্তরে শ্রীনন্দা লেখেন, ‘আপনারা একটা কথা আমাকে বারবার কেন বলেন? সব পরিবারের কি সব মানুষ একই রকম হয়? আপনারা কি আমাকে তার সঙ্গে কখনও দেখেছেন? যখন দেখেননি তখন দয়া করে সেই তুলনা বা মন্তব্যগুলো করবেন না। তিনি যদি আপনাকে কিছু বলে থাকেন, সেটা আমাকে কেন বলা হচ্ছে? আমি কি কোনও ভাবে আপনাদের ক্ষতি করেছি?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *