আবার ফেলুদা! বাঙালিকে সৃজিতের পুজোর উপহার, টোটার উপরই ভরসা রাখলেন পরিচালক

কলকাতা- আবারও ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। তাঁর সঙ্গে থাকবেন অনির্বাণ চক্রবর্তী (জটায়ু) এবং কল্পন মিত্র (তোপসে)।

পাহাড়ঘেরা কাঠমান্ডুর রহস্যময় প্রেক্ষাপটে এবার ঘটতে চলেছে একের পর এক চমকপ্রদ ঘটনা। সিরিজ মুক্তির দিন ঘোষণা করেছেন পরিচালক নিজেই।

ফেলুদার জন্য দর্শকদের খুব বেশি অপেক্ষা করালেন না পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পুজোতেই মুক্তি পাচ্ছে নয়া ফেলুদা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ফেলুদা সিরিজের নতুন ছবি—‘যত কান্ড কাঠমান্ডুতে’।

সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই সিরিজ এবার মুক্তি পেতে চলেছে আড্ডা টাইমস-এ। কলকাতার গণ্ডি পেরিয়ে এবার ফেলুদা, তোপসে ও জটায়ুর গন্তব্য নেপালের কাঠমান্ডু।

সৃজিতের ফেলুদা যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে ‘ফেলুদা ফেরত’ সিরিজ দিয়ে। এরপর ‘ভূস্বর্গ রহস্য’, ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ ও ‘ছিন্নমস্তার অভিশাপ’ দর্শকদের মন জয় করে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘যত কান্ড কাঠমান্ডুতে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *