বাংলার গণ্ডি পেরিয়ে এবার ইংরেজি ছবি তৈরিতে মন সৃজিতের! শার্লক হোমসের স্রষ্টাকে নিয়ে সিনেমা!

কলকাতা- অনেকেই বলেন, সৃজিত মুখোপাধ্যায় ইন্ড্রাস্ট্রির ফার্স্ট বয়। তাঁর হাত ধরেই বাংলা পেয়েছে একেবারে নতুন ধারার ছবি। তাছাড়া তিনি বাঙালির প্রিয় গোয়েন্দা ফেলুদাকে এনেছেন বাঙালির মুঠোফোনে।

এবার কেবল বাংলাতেই থেমে নেই তাঁর পথ চলা। তিনি বি-টাউনেও নিজের জায়গা করে নিয়েছেন। আর এবার তাঁর নতুন জার্নি শুরু। এবার তিনি ইংরেজি ছবির পরিচালক।

সৃজিত মানেই এক্সপেরিমেন্ট, নতুন নতুন চমক। তাঁর ছবি মানেই চিত্রনাট্যে বিশেষ চমক। প্রেমের ছবিতেও শুধু প্রেম নয়, থাকে নানা স্তর ও রহস্যের ছোঁয়া। আর রহস্য বলতেই বাংলার গোয়েন্দাদের বাদ দিতে অন্যান্য গোয়েন্দা চরিত্রের কথা বললে সবার প্রথমেই মাথায় আসে শার্লক হোমসের কথা। আর সৃজিত এবার সেই শার্লকেই মজেছেন।

তা হলে কি শার্লকের গোয়েন্দা কাহিনী নিয়ে ছবি বানাবেন সৃজিত? একেবারেই নয়। তিনি শার্লকের স্রস্টা আর্থার কোনান ডয়েলের জীবনের উপর ভিত্তি করে ছবি তৈরি করতে চলেছেন।

ছবির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ আর্থার কোনান ডয়েল ছিলেন খ্যাতনামা লেখক, চিকিৎসক ও মানবতাবাদী। লিখেছেন বহু গল্পও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *