কলকাতা- বাংলার লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’ ছবিতে শুভশ্রীর অভিনয় আবারও মুগ্ধ করেছে সকলকে। কিন্তু এবার অভিনয় নয়, বরং অন্য একটি বিষয় নিয়ে অভিনেত্রীর নাম উঠে এল খবরে শিরোনামে।
সম্প্রতি ধূমকেতু ছবি মুক্তির আগে নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলেন দেব – শুভশ্রী। সঙ্গে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রানা সরকার। এই দিন লাল শাড়িতে সেজে ছিলেন শুভশ্রী।
তবে অভিনেত্রীর সাজসজ্জার থেকেও সেদিন বেশি নজর কেড়েছিল নায়িকার ঘাড়ে আঁকা উল্কি। যেহেতু চুল খোঁপা করে বাঁধা ছিল, তাই খুব স্বাভাবিকভাবেই ফ্রেমবন্দী হয়ে গিয়েছিল নায়িকার ঘাড়ে আঁকা উল্কিটি। এরপরেই সবার প্রশ্ন ছিল, তার নামে ট্যাটু করিয়েছেন নায়িকা?
এই ট্যাটু সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘এটা প্রায় সাত আট বছর আগে করা। এতদিন বাদে সকলের নজর পড়েছে দেখে অবাক হয়ে গেলাম। এই ট্যাটুতে লেখা রয়েছে মিসেস চকো। বোঝাই যাচ্ছে, স্বামীর পদবীকে সঙ্গে নিয়েই এই ট্যাটু তৈরি করেছেন শুভশ্রী।
