২৫ শতাংশ ডিএ দিতে হবে, রাজ্যকে বড়সড় নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা – রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে দিতে হবে রাজ্য সরকারকে। বুধবার ডিএ মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

এদিন ডিএ মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। প্রথমে আদালত রাজ্যকে ৫০ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার কথা বলে।

আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ‘এটা বিপুল অঙ্কের টাকা। এখনই বকেয়া মহার্ঘভাতার ৫০ শতাংশ দিলে রাজ্যের কোমর ভেঙে যাবে। তাছাড়া তিনি ব্যাখ্যা দেন, ডিএ কোনও সাংবিধানিক অধিকার নয়। এখনই বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দেওয়া সম্ভব নয়।’

এর পর রাজ্যের অনুরোধে সুপ্রিম কোর্ট পরে নির্দেশ দেয়, বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ এখনই দিয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *