‘বেআইনি কিছু হলে বাতিল…’, এসআইআর নিয়ে কমিশনকে বিরাট সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

কলকাতা- এসআইআর নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত জানায়, এসআইআর (SIR) প্রক্রিয়ায় কোনও বেআইনি পদ্ধতিতে কাজ হলে গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে।

এসআইআর  নিয়ে নির্দেশ একসঙ্গে সারা দেশে কার্যকর হবে বলেই এদিন জানিয়েছে বিচারপিত সূর্যকান্ত ও জমাল্য বাগচীর বেঞ্চ। ৭ অক্টোবর মামলার শেষ শুনানির দিনক্ষণও ঘোষণা করে দিয়েছেন বিচারপতিরা।

এদিন শুনানি চলাকালীন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রাইটসের (ADR) পক্ষে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রথম থেকেই এসআইআর নিয়ে নানা নিয়ম বহির্ভূত কাজ করে চলেছে। অনেক অভিযোগ উঠলেও তার কোনও নিষ্পত্তি করা হচ্ছে না।

এখনও পর্যন্ত ৩০ শতাংশ সমস্যার সমাধান হয়েছে। সেই মতো ভোটার তালিকা আপডেট করা হয়েছে। পয়লা অক্টোবার বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, ‘কমিশনের ভুলের জন্য সাধারণ মানুষকে কেন ভুগতে হবে?’ দুই আইনজীবীর সওয়ালের পরই বিচারপতিরা অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করে দেন নির্বাচন কমিশনকে।

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, আপাতত তারা ধরে নিচ্ছে যে, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আইন এবং বাধ্যতামূলক নিয়ম মেনেই কাজ করছে। বিহারে যে পদ্ধতিতে এসআইআর চলছে তাতে কোনও ভুল থাকা উচিত নয়। তারপরও যদি একটা ভুল থাকে তাহলে গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *