গোটা টুর্নামেন্টে ফ্লপ! অভিষেক শর্মা আজও হতাশ করলেন, বিশ্বকাপ সেমিফাইনালে টসও হারল ভারত

মুম্বই- আজ টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম ইংল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ড লড়াই করছে। এর আগে ২০২২ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত। ২০২৪ সালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত।

এবারও এই দুই দল সেমিফাইনালে মুখোমুখি মুম্বইতে। উল্লেখ্য, এই টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ মুম্বইতেই খেলেছিল ভারত। সাধারণত মুম্বইয়ের পিচ ব্যাটিংবান্ধব হলেও আমেরিকার বিরুদ্ধে ভারত যে পিচে খেলেছিল, তাতে বল কিছুটা আটকে আটকে আসছিল ব্যাটে।

ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করছে ভারত। শুরুতেই অভিষেক শর্মার উইকেট হারিয়ে চাপে ভারত। এবারের টি-২০ বিশ্বকাপে একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচে হতাশ করেছেন অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *