টি–২০ বিশ্বকাপে সব থেকে বড় অঘটন, জিম্বাবোয়ে হারিয়ে দিল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে!

কলকাতা- টি–২০ বিশ্বকাপ ২০২৬-এ বড় অঘটন। জিম্বাবোয়ের কাছে হেরে গেল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

এদিন কলম্বোয় প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে তুলেছিল ১৬৯/‌২। জবাবে অস্ট্রেলিয়া ১৯.‌৩ ওভারে থেমে গেল ১৪৬ রানে। জিম্বাবোয়ে জিতল ২৩ রানে। 

জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা অজিদের বিরুদ্ধে ১৩ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেন। যাতে দুটি চার ও একটি ছয় রয়েছে।

১৭০ রান তাড়া করতে নেমে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। জিম্বাবোয়ের বোলিং আক্রমণের সামনে কলম্বোর ২২ গজে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটার।

জশ ইংলিস (৮), ট্রেভিস হেড (১৭), ক্যামেরন গ্রিন (০) এবং টিম ডেভিড (০) পর পর ফিরে যান।

চাপের মুখে পরিস্থিতি সামলান গ্লেন ম্যাক্সওয়েল এবং ম্যাট রেনশ। পাঁচ নম্বরে নেমে ম্যাক্সওয়েল করেন ৩২ বলে ৩১। তাঁদের পঞ্চম উইকেটের জুটিতে ওঠে ৭৭ রান। রেনশ (‌৬৫)‌ চেষ্টা করলেও ব্যর্থ মার্কাস স্টোইনিস (৬), বেন ডারউইশ (৬)।

অস্ট্রেলিয়ার কোনও বোলারই তেমন সুবিধা করতে পারেননি। গ্রিন ৬ রানে ১ উইকেট নিয়েছেন। ১৭ রানে ১ উইকেট স্টোইনিসের।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *