জিন্দালদের প্রশংসা, এদিকে শালবনিতে নিজের ইস্পাত কারখানা নিয়ে চুপ সৌরভ!
গত বছর স্পেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য সম্মেলনের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে ইস্পাত কারখানা গড়ার কথা ঘোষণা করেছিলেন। এই ঘোষণার মাসখানেক পর জানা যায়, শালবনিতে নয়, কারখানা হবে চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফিল্ম সিটির জমিতে।
