জানুয়ারি মাসে খুন হয়েছিলেন স্বামী, সেই দুলাল সরকারের স্ত্রীকেই এবার মালদায় বড় দায়িত্ব দিল তৃণমূল
দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয়েছিল মালদা তৃণমূলের সহসভাপতি তথা ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকারের। দলে দীর্ঘদিনের সহকর্মীর করুণ পরিণতিতে তাঁর বাড়িতে ছুটে এসেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
