কলকাতার রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিজনদের চাকরি, দার্জিলিং থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা- একটানা ৫ ঘণ্টার বৃষ্টিতে জলবন্দি হয়েছিল কলকাতা। জমা জলে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১২ জনের। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

১৭ অক্টোবর মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য ও  একজন সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে।

বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানান, ১৭ অক্টোবর মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য ও  একজন সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে।

বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “কলকাতায় একটা দুর্ঘটনা ঘটেছিল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতার ১০ জন-সহ মোট ১২ জনের মৃত্যু হয়েছিল। ১৭ তারিখ শেকসপিয়র সরণি চত্বরের কোনও এক মণ্ডপে ওনাদের পরিবারকে ডাকা হবে। তুলে দেওয়া হবে নিয়োগ পত্র ও আর্থিক সাহায্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *