১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা TCS-এর! এআই-এর প্রভাব কি চাকরিক্ষেত্রে শুরু হয়ে গেল?

কলকাতা- বিশ্বজুড়ে ছাঁটাইয়ের ঢেউ। টিসিএস ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল এবার।

আর্থিক অনিশ্চয়তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব পড়ছে আইটি সেক্টরে। ভারতের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) রবিবার জানিয়েছে, তারা মোট কর্মীর ২ শতাংশ, অর্থাৎ প্রায় ১২,০০০ জনকে আগামী এক বছরের মধ্যে ছাঁটাই করবে।

বিশ্বজুড়ে এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মূলত মধ্য ও উচ্চ স্তরের ব্যবস্থাপনায় কর্মরতদের প্রভাবিত করবে।টিসিএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রযুক্তিগত রূপান্তরের ফলে ব্যবসায়িক কাঠামোয় বদল আনতে হচ্ছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে TCS-এর মোট কর্মী সংখ্যা ছিল ৬,১৩,০৬৯।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, “TCS ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি প্রতিষ্ঠান হয়ে ওঠার পথে রয়েছে। এই অভিযাত্রার অংশ হিসেবে আমরা কিছু কর্মীকে অব্যাহতি দেব, যাদের পুনঃনিয়োগ সম্ভব নয়।” তবে ছাঁটাই হওয়া কর্মীদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, কাউন্সেলিং, আউটপ্লেসমেন্ট সাপোর্ট এবং বিমা কভারেজ বৃদ্ধির ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *