কলকাতা- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল ভারত। সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়েছে। সহ অধিনায়ক হয়েছেন শুভমান গিল।
ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর দল ঘোষণা করেছেন। ভারতের টেস্ট দলের অধিনায়ক হলেও এশিয়া কাপে দলে ফিরে এসেই সহকারী অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ার ১৫ জনের দলে জায়গা পাননি।
সম্পূর্ণ স্কোয়াড –
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (ভিসি), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, রিঙ্কু সিং।
