কলকাতা – ব্যর্থ বাংলাদেশের লড়াই। ভারতের কাছে আত্মসমর্পণ করল বাংলাদেশ। মিডল অর্ডারে ব্যর্থতার কারণে আজ বাংলাদেশের বিপক্ষে বড় রানের স্কোর করতে পারেনি ভারত। বল হাতে ভারতকে একাই চাপে ফেলে দিয়েছিলেন বাংলাদেশের রিশাদ। নিজের পর পর ২ ওভারে এদিন তুলে নিয়েছেন ভারতের শুভমন এবং শিবমের মতো দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
তাঁর দারুণ ফিল্ডিংয়ের সুবাদেই রান আউট হন অভিষেক। ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ভারত করে মাত্র ১৬৮ রান। জবাবে ব্যাট করে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ১২৭ রানে। ৪১ রানে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। বাংলাদেশের সইফ করেন ৬৯ রান।
এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামলাতে অস্বস্তিতে পড়ে যান অভিষেক-শুভমন। যদিও দুই ওভার পর থেকেই মাঠে ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক ও শুভমন। পাওয়ার প্লের মধ্যেই ৭০ রান করে ভারত।
অভিষেক (৪৬) এবং শুভমন (২৫)। পাওয়ার প্লে শেষ। এ বারের এশিয়া কাপে এটাই পাওয়ার প্লের সর্বোচ্চ রান। এদিন ৭৭ রানের মাথায় রিশাদকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হলেন শুভমন (২৯)। ২৭ বলে ৫০ রান করেন অভিষেক। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে তুলে আনা হয়েছিল শিবমকে। লাভ হল না। রিশাদের বলে আউট হয়ে গেলেন ২ রান করে।
১৬৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ এবং সইফ। মাত্র ৪ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় বাংলাদেশের। বুমরাহের বল মারতে গিয়ে আউট তানজিদ (১)। বাংলাদেশ ৪/১। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান ৪৪ রানে ১ উইকেট। সুপার ফোর পর্বে টানা দু’টি ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত
