বিশ্বকাপে দ্বিতীয় জয় ভারতের, টিম হারলেও সবার নজর কাড়লেন নামিবিয়ার অধিনায়ক ইরাসমাস

কলকাতা – দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দ্বিতীয় জয় তুলে নিল ভারত।

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ওপেনার ঈশান কিশনের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে নামিবিয়াকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। এটি চলতি টুর্নামেন্টে রানের নিরিখে ভারতের বৃহত্তম জয়।

বৃহস্পতিবার দিল্লির ব্যাটিং-সহায়ক পিচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান নামিবিয়ার অধিনায়ক। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ঈশান কিশন।

মাত্র ২৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ওপেনিংয়ে অভিষেক শর্মার পরিবর্তে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন ৮ বলে ২২ রান করে আশা জাগালেও বড় রান পাননি। মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলে ভারতকে ২০০-র গণ্ডি পার করে দেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে ভারত।

নামিবিয়ার শুরুটা মন্দ হয়নি। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১৮.২ ওভারে মাত্র ১১৬ রানেই গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস। ব্যাট হাতে ঝড়ের পর বল হাতেও দাপট দেখান হার্দিক পান্ডিয়া। মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট দখল করেন তিনি। তবে নামিবিয়ার অধিনায়ক ইরাসমাস এই ম্যাচে সবার নজর কাড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *