ফেব্রুয়ারিতেই ৩১ ডিগ্রি গরম! এবার ‘খেলা’ দেখাতে শুরু করবে El Nino! আবহাওয়ার সব থেকে বড় আপডেট

কলকাতা- শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। ধীরে ধীরে লেপ-কম্বল তুলে ফেলার সময় চলে এল। আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও বাড়বে।

এই সপ্তাহে যেখানে ১৬ থেকে ১৭ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, তা আগামী সপ্তাহেই ১৯ ডিগ্রিতে উঠে যাবে।

এমনকী, ফেব্রুয়ারিতেই ৩০-৩১ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। দিনের বেলায় বেশ গরম অনুভব হবে।

আগেই জানানো হয়েছিল, এল নিনোর প্রভাবে এবার তীব্র গরম পড়তে চলেছে ভারতে। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে এবং খরা দেখা দিতে পারে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।  আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে,  পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের অনুভূতি কমছে কলকাতা ও জেলাতেও।

উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্চা রয়েছে। ধীরে ধীরে তা সরে যাচ্ছে। আজ, শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *