নভেম্বরেই ছিল শীতের আমেজ, আচমকা উধাও! দিনে বাড়ছে অস্বস্তি, আবহাওয়া আপডেট মন খারাপ করে দিতে পারে

কলকাতা- নভেম্বরেই রাজ্যজুড়ে শীতের আমেজ ছিল। ভোর ও রাতে ছিল ঠান্ডার শিরশিরানি। আশা ছিল, শীঘ্রই জাঁকিয়ে শীত পড়বে। কিন্তু হঠাৎ করেই সেই অনুভূতি খানিকটা উধাও।

এর মধ্যেই হাজির হল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। যার প্রভাবে রাজ্যে শীতের দাপট কমতে শুরু করেছে। ফলে আবার বাড়তে পারে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে উত্তর ও দক্ষিণ-উভয় বঙ্গেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও বাড়বে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জেলায়। সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা। দৃশ্যমানতা কমে গেলে যানবাহন চলাচলেও প্রভাব পড়তে পারে, সে বিষয়ে আগাম সতর্কতা জারি করেছে দফতর। 

আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ, চলতি সপ্তাহেই সমুদ্রে আরও একটি নিম্নচাপ তৈরির ইঙ্গিত রয়েছে। তবে রাজ্যে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *