কাশ্মীরে সেনাপ্রধান, হাসপাতালে হাই অ্যালার্ট! সীমান্তে বাড়ছে উত্তেজনা, ভারত-পাক যুদ্ধ কি আসন্ন?

কলকাতা- ভারত-পাক সীমান্তে হাই অ্যালার্ট। পহেলগাঁও জঙ্গি হামলার জেরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। বিভিন্ন ক্ষেত্রে তৎপরতা কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। আজ সরকারি নির্দেশনামা জারি করে জম্মুর সমস্ত সরকারি হাসপাতালগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। পাশাপাশি সমস্ত ডাক্তার এবং হাসপাতালের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সরকারি তরফে এই পদক্ষেপ যুদ্ধের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। সাধারণত যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেই একমাত্র এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে সরকার।

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীরে পৌঁছে যান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রাজভবনে গিয়ে উপ রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে দেখা করেন তিনি। এছাড়াও পদস্থ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন সেনাপ্রধান।

চারিদিকে যুদ্ধ নিয়ে জল্পনার মাঝেই শুক্রবার উত্তরবঙ্গের আকাশপথে প্রাথমিক মহড়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। উত্তরবঙ্গের আকাশে এদিন রাফাল যুদ্ধবিমান উড়তে দেখা যায়। এছাড়াও অসম ও অরুণাচলের ঘাঁটিতেও বাড়ানো হয়েছে টহলদারি। সেনা সূত্রে খবর, আক্রমণ নামের এই সামরিক মহড়া শুরু করেছে তারা। হরিয়ানার অম্বালা এয়ারবেস থেকে দেখা গিয়েছে রাফাল, সুখোই উড়ে যেতে। তবে এই মহড়াকে রুটিন বলেই জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *