কলকাতা- প্রবল শীত। মোজা পরেও কনকন করছে পা? রাতে বাইক চালিয়ে ফেরার সময় ঠান্ডায় পা জমে যাচ্ছে? সারাদিন সংসারের কাজকর্ম করে পা এত ঠান্ডা হয়ে যাচ্ছে যে লেপের তলায় ঢুকেও ঘুম আসছে না?
তাহলে এবার শীতে পড়ুন এক ধরণের বিশেষ মোজা। মুহূর্তে পা গরম হয়ে যাবে, গ্যারান্টি। ঠান্ডার জায়গায় বেড়াতে গেলেও সঙ্গে রাখুন এই মোজা।
কলকাতায় এই বছর দার্জিলিংয়ের কম্পন অনুভব হচ্ছে। কলকাতায় যদি ১০°-১১° তাপমাত্রা হয় তাহলে জেলায় কত কাঁপছে তা সহজেই অনুমেয়।
শ্রীনিকেতন, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর ৬°-৭°তে নেমে গেছে তাপমাত্রা। আর কতদিন চলবে এমন জানা নেই। পশ্চিমবঙ্গের ঠাণ্ডা হচ্ছে কনকনে ও স্যাঁতস্যাঁতে ঠাণ্ডা। হাড়ের মধ্যে ঢুকে গিয়ে সবকিছু জমিয়ে দেয়। লাদাখ বা কাশ্মীরে এর থেকে বেশি ঠান্ডা হলেও সেটা সহ্য করা যায়। এই রকম কষ্ট হয় না।
ঠান্ডা যতই পড়ুক, জীবিকা নির্বাহের জন্য কাজ সকলকেই করতে হয়। তাই যতই ঠান্ডা পড়ুক বেরোতে সকলকেই হয়। তাই পা-কে রাখতে হবে সব থেকে যত্নে।
পায়ের জন্য চাই আরামদায়ক জুতো ও মোজা। এখন সাধারণত অ্যাঙ্কল লেন্থ মোজা পরেন সবাই। এই মোজা গরমকালে পরা গেলেও এই ঠান্ডায় একেবারেই অচল।
অ্যাঙ্কেল লেন্থ মোজাগুলো যেহেতু দৈর্ঘ্যে ছোট হয়, সেহেতু বাইক চালানোর সময় জিন্স বা প্যান্টের তলা দিয়ে হু হু করে ঠাণ্ডা ঢুকে অবশ করে দেয় পা।
এছাড়া ঠান্ডার জায়গায় বেড়াতে গেলে সাধারণ মোজায় মোটেই ঠাণ্ডা আটকায় না। তাই ঠান্ডায় ব্যবহার করতে পারেন উলেন মোজা। এগুলো সাধারণ মোজার থেকে অনেকটাই মোটা হয়। ঠাণ্ডায় আরামদায়কও বটে। আশপাশের স্টোর্স থেকে উলেন মোজা পেয়ে যাবেন ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। যদিও রঙের কোনো ভ্যারাইটি পাবেন না। কোয়ালিটি ঠিকঠাক। দৈনন্দিন কাজ চলার জন্য ঠিক আছে।
ঠান্ডার জায়গায় বেড়াতে গেলে কিন্তু এই মোজা চলবে না। তখন আপনাকে একটু ভাল কোয়ালিটির মোজা পরতেই হবে। ভাল কোয়ালিটি হলে দামটাও যে একটু ভাল হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
কিনতে পারেন SH100 বা SH500 মোজা। লম্বা দৈর্ঘ্যের মোজা এগুলো। প্রপার উলেন মোজা। পরেও ভীষণই আরাম। বয়স্কদের জন্যও এই মোজা খুব আরামের। কারণ, তাঁরা ঠাণ্ডায় একটু বেশি কষ্ট পান।
SH100 বা SH500 এক জোড়া মোজার দাম মোটামুটি ৪০০-৬০০ টাকার মতো পড়বে। অনলাইনে পেয়ে যাবেন এগুলো। তা ছাড়া স্পোর্টস বা ট্রেকিংয়ের জিনিসপত্র যেখানে বিক্রি হয় তাদের কাছে পেয়ে যাবেন এই মোজা। তাহলে আর দেরি কেন? ঠান্ডায় এবার পা গরম রাখতে কিনে নিন এই মোজা।
