আলিপুর চিড়িয়াখানায় আবার বাঘের মৃত্যু, তিন মাসে তিনবার! চিন্তা বাড়ছে বন দফতরের

কলকাতা- আলিপুরে ফের মৃত্যু হল রয়্যাল বেঙ্গল টাইগারের। গত তিন মাসে এই নিয়ে তিনটি বাঘের মৃত্যু হল আলিপুর চিড়িয়াখানায়।

জানা গেছে, মঙ্গলবার রাতে একটি সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর মৃত্যু হয়েছে। 

আগামী ফেব্রুয়ারি মাসে তিন বছর পূর্ণ করত বাঘিনীটি। সূত্রের খবর, ওই বাঘিনী একটি জটিল রোগে আক্রান্ত ছিল। গত তিন–চারদিন ধরে আলিপুর পশু হাসপাতালে চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না।

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ওড়িশার নন্দনকাননে জন্মেছিল বাঘিনীটি। আলিপুরে বাঘের প্রজননের জন্য নিয়ে আসা হয় গত বছর অগাস্ট মাসে। বয়স হয়েছিল ২ বছর ১০ মাস। এত অল্প বয়সে মৃত্যুই ভাবাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর আলিপুর চিড়িয়াখানা ২৪ ঘণ্টার মধ্যে দুই বাঘিনী পায়েল ও রূপার মৃত্যু হয়েছিল। যদিও ওই দুই বাঘিনীর বয়স হয়েছিল। কিন্তু এই বাঘিনী এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। এই মৃত্যুতে আলিপুর চিড়িয়াখানায় হলুদ কালো বাঘেদের সংখ্যা কমে দাঁড়াল তিনটি। যার মধ্যে বাঘিনী মাত্র একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *