পহেলগাঁওতে আবার পর্যটকদের আনাগোনা! কাশ্মীর ফিরছে ছন্দে! অভিশপ্ত ভ্য়ালিতে বাড়ছে ভিড়

কলকাতা- পহেলগাঁও আবার ফিরল আগের রূপে! ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার দু’মাস কেটেছে। পর্যটকদের আনাগোনা আবার শুরু হয়েছে সেখানে।

২২ এপ্রিল বৈসরন উপত্যাকায় ভয়াবহ জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তার পর কাশ্মীরের বিভিন্ন পার্ক বন্ধ রাখা হয়। পর্যটকদের আগমন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

জম্মু ও কাশ্মীর সরকার কিছু পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দিয়েছে। পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে। পহেলগাঁওয়ের শাহী রেস্তরাঁর মালিক হিলাল আহমেদ বলেছেন, “২২ এপ্রিলের পর ১৫ জুন প্রথমবারের মতো পর্যটকদের ভাল ভিড় দেখা গিয়েছে পহেলগাঁওতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটকবাহী গাড়ি এসে পৌঁছেছে এখানে।”

সরকার অন্তত আটটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে। পর্যটকদের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির বার্তা প্রদান করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পহেলগাঁও বাজারের বেতাব উপত্যকা ও পার্কগুলো-সহ ভেরিনাগ গার্ডেন, কোকেরনাগ গার্ডেন, আছাবাল গার্ডেন, বাদামওয়ারি পার্ক, ডাক পার্ক এবং তাকদীর পার্ক পুনরায় খোলার ঘোষণা করেছেন। এই পদক্ষেপগুলো পর্যটকদের আরও আগ্রহী করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *