এবার তুলসী সম্মান যাত্রা, আয়োজন করল হিন্দু সুরক্ষা মঞ্চ, কবে, কোথায় জেনে নিন

কলকাতা – দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার রবীন্দ্র নগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র। পরিস্থিতি থামাতে গেলে পুলিশকেও মারধর করা হয়।

পুলিশকে লক্ষ্য করে বেপরোয়াভাবে ইট বৃষ্টি শুরু করে দেয় যুবকের দল। মাথায় ইট লেগে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। এক পুলিশকর্মীর নাক ফেটে রক্ত ঝরতেও দেখা গিয়েছে। একটি বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তার উপরেই দাউদাউ করে জ্বলতে থাকে সেই আগুন। পুলিশের গাড়িতেও বেপরোয়াভাবে চলে ভাঙচুর।

পুলিশ জানিয়েছে, যেখানে একজন ফল বিক্রেতা আম বিক্রি করতেন, সেখানে তুলসী মঞ্চ তৈরি নিয়ে সংঘর্ষ শুরু হয়। ফল বিক্রেতা কয়েকদিনের জন্য কোথাও গিয়েছিলেন। এর মধ্যে ওই জায়গায় তুলসী মঞ্চ তৈরি করা হয়। ফল বিক্রেতা ফিরে এসে তুলসী মঞ্চ দেখে রেগে যান। ওই ঘটনার পর এবার বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের উদ্যোগে তুলসী সম্মান যাত্রা আয়োজন করা হবে।

১৭ জুন মঙ্গলবার হবে এই যাত্রা। বিকেল ৪টে থেকে ধর্মতলা  ওয়াই চ্যানেল থেকে শুরু হয়ে মাননীয় গোপাল পাঁঠা (মুখার্জি) এর বাড়ির সামনে শেষ হবে।

পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে মহেশতলায় তুলসী মঞ্চের অবমাননার প্রতিবাদে এই সম্মান যাত্রায় অংশগ্রহণ করার ডাক দিয়েছে সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *