‘চিরদিনই থেকে এবার সরানো হোক দিতিপ্রিয়াকে’, জিতুর হয়ে গলা ফাটাল নেটপাড়া, নায়িকা না-পসন্দ!

কলকাতা- জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের সমস্যা আরও একবার প্রকাশ্যে। দর্শকদের এখন ভয় যে কোনো সময়তেই না চিরদিনই বন্ধ করে দেওয়া হয়। এমনকী, এমনও খবর আসছে যে যেহেতু প্রযোজনা সংস্থার খুব ঘনিষ্ঠ নায়িকা, তাই ঘুরিয়ে-ফিরিয়ে জিতুকেই ধারাবাহিক ছাড়ার জন্য প্রেসার দেওয়া হচ্ছে।

শুক্রবার দিনভর জল্পনার পর দেখা যাচ্ছে সোশ্যাল মিডয়ায় রীতিমতো উঠেপড়ে লেগেছেন জিতু ভক্তরা। ধারাবাহিকের একটি ক্লিপিংস অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হতেই, তাতে ‘দিতিপ্রিয়াকে ধারাবাহিক থেকে বের করার’ দাবি উঠল।

এক নেট-নাগরিক লিখেছেন, ‘দিতিপ্রিয়াকে আমরা নায়িকা হিসেবে দেখতে চাই না। ওকে রিপ্লেস করা হোক, কিন্তু জিতুকে যদি রিপ্লেস করা হয় তাহলে আপনাদের জন্য তা খুব একটা সুখকর হবে না বলে দিচ্ছি। এখনো সময় আছে সবটা ঠিক করুন। #wewantJeetukamal #SVFTelevision’

আরেকটি মন্তব্য আসে, ‘নায়িকাকে পাল্টানো হোক কিন্তু নায়ককে রাখা হোক দুদিন সবার একটু মন খারাপ করবে তারপরও ঠিক হয়ে যাবে’। তৃতীয় মন্তব্যটি হল, ‘এক ফালতু নায়িকার ন্যাকামির জন্য কাহিনিরও বারোটা বেজে গেল। এখন নায়ক যদি এই প্রজেক্ট থেকে বেরিয়ে যায়, এ সিরিয়াল আর দেখব না।’

শুক্রবার সন্ধ্যার দিকে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেন জিতু। লেখেন তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দিতিপ্রিয়ার– ‘আমি খুব খারাপ একজন মানুষ, মহিলা অভিনেতাদের সাথে অভিনয় করার যোগ্য নই, শরীর খারাপের মিথ্যে নাটক করছি। তা নাহলে ১০ ঘণ্টা কাজ করছে কী করে হসপিটাল থেকে ফিরে।’ জিতু জানান যে, এইসব অভিযোগের কথা প্রযোজনা সংস্থা মারফত জানতে পেরেছেন। অভিনেতা লেখেন, ‘ওপরের সবকটা অভিযোগই কিন্তু মৌখিক ভাবে আমাকে জানানো হয়েছে। এবার সত্যিই আমি নিজেই প্রশ্নের মুখে পড়েছি, আমার কি কোন আত্মসম্মান নেই?? তাই আমিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমার কারুর প্রতি বিশেষ কোনও অভিযোগ নেই।’

শোনা যাচ্ছে যে, জিতুর সঙ্গে রোম্যান্টিক দৃশ্য করতে রাজি নন দিতিপ্রিয়া। এখানেই শেষ নয়, তিনি শর্ত দিয়েছেন নায়ক তাঁকে ছুঁতেও পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *