‘নাগরিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে এখান থেকে বিদায় নিন’, Whatsapp কর্তৃপক্ষকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

কলকাতা- ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন! দেশের সর্বোচ্চ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াট্‌সঅ্যাপ।

মঙ্গলবার এক মামলার শুনানিতে সংস্থাটির নিয়ন্ত্রক মেটা-র উদ্দেশে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘আপনারা নাগরিকদের গোপনীয়তা নিয়ে খেলা করতে পারেন না। এ দেশের সংবিধান মেনে চলতে না পারলে ভারত ছেড়ে চলে যান।’

২০২১ সালের হোয়াট্‌সঅ্যাপের গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে চলা মামলার শুনানিতে মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয়। মেটার আইনজীবীরা আন্তর্জাতিক নিয়মের দোহাই দিলেও আদালত তা খারিজ করে দেয়।

শীর্ষ আদালত সাফ জানায়, বাণিজ্যিক স্বার্থে বা অভ্যন্তরীণ আদানপ্রদানের নামে ভারতীয় ব্যবহারকারীদের তথ্য ফাঁস করতে দেওয়া হবে না। ইউরোপের তুলনায় ভারতের গোপনীয়তা নীতি যে অনেক বেশি কঠোর, তাও মনে করিয়ে দেয় আদালত।

সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত মেটার মাধ্যমে হোয়াট্‌সঅ্যাপ ব্যবহারকারীর কোনও তথ্য প্রকাশ্যে আনা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *