ব্রিটিশদের জব্দ করল ভারতের ১৪ বছর বয়সী তারকা, বিশ্বকাপ ফাইনালে তাণ্ডব বিস্ময় বালক বৈভবের

কলকাতা- ক্রিকেট বিশ্ব পেয়েছে এক নতুন তারকা! তারই ঝলক দেখা গেল আজও! জিম্বাবোয়ের হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাণ্ডব ভারতের ১৪ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশীর।

মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে নিলেন এই কিশোর।

ইংল্যান্ডের বোলারদের নিয়ে ছেলেখেলা করে বৈভব আজ একাধিক রেকর্ড চুরমার করেছেন-
• দ্রুততম সেঞ্চুরি: মাত্র ৫৫ বলে শতরান পূর্ণ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।
• সর্বোচ্চ ব্যক্তিগত রান: বিশ্বকাপের মেগা ফাইনালে প্রথম ব্যাটার হিসেবে ১৫০-এর গণ্ডি পেরিয়ে ১৭৫ রানে পৌঁছালেন বৈভব।

২৬তম ওভারে যখন বৈভব আউট হয়ে ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন, তখন মাঠের দৃশ্যটি ছিল দেখার মতো। বিপক্ষ দল ইংল্যান্ডের খেলোয়াড়রা তাঁকে হাততালি দিয়ে অভিনন্দন জানান।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। বৈভবের এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ভারতীয় দল ফাইনালে ইংল্যান্ডের বিরদ্ধে একটি বিশাল স্কোরের পথে এগোচ্ছে। ৪১ ওভার শেষে ভারতের রান ৩২২, ৫ উইকেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *