কলকাতা- ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন বৈভব সূর্যবংশী। তাঁর বিধ্বংসী শতরানের ওপর ভর করে ভারত শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫০ ওভারে ঝোড়ো ৪৩৩/৬ রান তোলে।
এটি ভারতের অনূর্ধ্ব-১৯ ওডিআই ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোর। একই সঙ্গে ভারত প্রথম দল হিসেবে অনুর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেটে তিনবার ৪০০ রানের বেশি স্কোর তোলার নজির গড়ল। এটি ভারতের অনূর্ধ্ব-১৯ ওডিআই ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোর। একই সঙ্গে ভারত প্রথম দল হিসেবে অনুর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেটে তিনবার ৪০০ রানের বেশি স্কোর তোলার নজির গড়ল।
এদিন ভারতের হয়ে মাত্র ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী খেললেন অনবদ্য এক ইনিংস। ৯৫ বলে ১৭১ রান করলেন তিনি।
যা ভারতীয় ক্রিকেটারদের অনুর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ছিল ১৪টি ছয় ও ৯টি চার।
নুর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক ইনিংসে কোনও ব্যাটারের সর্বাধিক ছয়ের রেকর্ড বৈভবের।
