কলকাতা-গুয়াহাটি চলবে প্রথম বন্দে ভারত স্লিপার, রেল দিল সবুজ সংকেত, উত্তরবঙ্গে খুশির হাওয়া

কলকাতা – উত্তরবঙ্গের বুক চিরে দৌড়াবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। গুয়াহাটি থেকে কলকাতা পর্যন্ত এই হাই-স্পিড ট্রেনটি চালুর সবুজ সংকেত মিলেছে।

বন্দে ভারত স্লিপার ট্রেনের সুবিধা পাবেন উত্তরবঙ্গের মানুষ। বিশেষ করে নিউ কোচবিহার ও নিউ জলপাইগুড়ি স্টেশনে স্টপেজ থাকার খবরে খুশি স্থানীয় বাসিন্দারা। এর ফলে কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির মানুষের জন্য কলকাতায় যাতায়াত আরও দ্রুত ও সহজ হয়ে উঠবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গুয়াহাটি থেকে ছেড়ে ট্রেনটি উত্তরবঙ্গের বেশ কয়েকটি প্রধান স্টেশন ছুঁয়ে যাবে।

বর্তমান বন্দে ভারত ট্রেনগুলিতে কেবল বসার ব্যবস্থা থাকলেও, এটিতে থাকছে বিশ্বমানের বিলাসবহুল স্লিপার বার্থ। ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছুটতে সক্ষম এই ট্রেনের কারণে গুয়াহাটি-শিলিগুড়ি-কলকাতা যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমবে। থাকছে এসি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির অত্যাধুনিক কামরা। দুর্ঘটনা এড়াতে ট্রেনটিতে রয়েছে ‘কবচ’ প্রযুক্তি। এছাড়া সেন্সর ভিত্তিক লাইটিং এবং ঝাঁকুনিহীন ভ্রমণের বিশেষ ব্যবস্থা থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *