বৃষ্টি আর বৃষ্টি, বাজারে আগুন! সবজি কিনতে পকেট ফাঁকা মধ্যবিত্তের, কতদিন চলবে এমন?

কলকাতা- গত পাঁচ বছরে রেকর্ড বৃষ্টি এবার বাংলায়। অতি বর্ষণে অগ্নিমূল্য বাজার দর। লাগাতার দাম বেড়েছে সবজি।। অতি বর্ষার ফলে বাজারে আমদানি কমেছে অনেকটাই। সেই কারণে চাহিদা থাকলেও আমদানি কম হওয়াতে দাম অনেক বেশি সবজির।

বর্ষায় ফলন নষ্ট হওয়াতে বাইরের রাজ্য থেকে আমদানি করতে হচ্ছে একাধিক সবজি। যার জেরে স্বভাবতই দাম বেড়েছে সবজির।

এক ঝলকে দেখে নেওয়া যাক বাজারে সবজির দাম- আলু ২০টাকা, পেঁয়াজ ২৫, টমেটো ৫০, পালং-৭০-৮০, গাজর ৫০, বিট ৫০, ক্যাপসিকাম ১২০, শসা ৭০-৮০, ভেন্ডি ৬০, জিঙে ৭০-৮০, পটল ৫০-৭০, লাউ ২০-৩০ পিস, কুমড়ো ৩০, লংকা ১০০, বেগুন ৮০-১০০, উচ্ছে ৬০-৭০, পাতি লেবু ৪-৫ টাকা পিস, পেঁপে ৪০-৫০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *