ক্যাটরিনা-ভিকির ঘরে আসছে নতুন অতিথি! ছবি পোস্ট করে জানালেন বলিউড অভিনেত্রী

কলকাতা- বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ক্যাটরিনা কাইফ নাকি খুব শীঘ্রই মা হতে চলেছেন! অক্টোবর মাসের শেষের দিকেই নাকি নতুন সদস্যকে আমন্ত্রণ জানাতে চলেছেন ক্যাটরিনা ও ভিকি।

এই বিষয় নিয়ে তারকা দম্পতি কিন্তু এতদিন কিছুই বলেননি। একটি পোষ্টের মাধ্যমে হবু সন্তানের কথা ঘোষণা করলেন এই তারকা দম্পতি।

২৩ সেপ্টেম্বর ক্যাটরিনা কাইফ একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে, ক্যাটরিনার বেবি বাম্প স্নেহের সঙ্গে ধরে রয়েছেন ভিকি। এই সুন্দর সাদা কালো ছবিটি এক হাতে ধরে রয়েছেন ভিকি এবং অন্য হাতে ধরে রয়েছেন ক্যাট। এই ছবিটিই সব কথা বলে দেয়।

ছবি পোস্ট করে ক্যাটরিনা কাইফ লেখেন, ‘আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হওয়ার পথে। ওম।’ খুব স্বাভাবিকভাবেই এই খবরটির জন্যই বোধহয় এতদিন অপেক্ষা করেছিলেন ভক্তরা। ক্যাটরিনার এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

২০২১ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরেরফোর্ট বারওয়ারার সিক্স সেন্সেস রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। এই বছর ডিসেম্বর মাসে চতুর্থ বিবাহবার্ষিকী পালন করতে চলেছেন তারকা জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *