‘আমি দুঃখিত, লজ্জিত’, দলের নেতাদের হয়ে কান ধরে ওঠবস শাসক নেতার! ভাইরাল ভিডিও

কলকাতা- এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলে বিতর্কের মুখে তমলুক পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার পার্থসারথি মাইতি। চাকরি দুর্নীতিতে দলের নেতাদের হয়ে প্রকাশ্যে কানধরে ওঠবস করে ক্ষমা চান দলের যুব সহ সভাপতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে পার্থসারথি মাইতি বলেছিলেন, ২০১৬ সালের এসএসসি প্যানেলের সময় শুভেন্দুই ছিলেন আসল ‘দুর্নীতির মাস্টারমাইন্ড’। তাঁর দাবি, ‘টাকা নিয়ে আমাদের দলের নেতারা মুখ খুলছে না। গোপনে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাই আমি জনগণের কাছে ক্ষমা চাইছি’। এদিকে তাঁর এমন মন্তব্যের জেরে নিজ দলেই চাপে পড়েন তিনি। এরপরই তাঁর প্রকাশ্যে ক্ষমা চেয়ে কানধরে ওঠবস বলে মনে করা হচ্ছে।

পার্থসারথি কান ধরে ক্ষমা চেয়ে বলেন, ‘যাঁরা মুখ খুলছেন না, তাঁদের হয়ে আমি ক্ষমা চাইছি। পদ হারানোর ভয়েই তাঁরা চুপ। আমি দুঃখিত, আমি লজ্জিত’। সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *