কলকাতা- কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমায় প্রাণ হারিয়েছে বছর নয়ের তামান্না।
এবার মেয়ের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানালেন শোকাতুর মা। যদিও ইতিমধ্যেই গোটা ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তবুও মেয়ের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদের উচিত শাস্তি দিতে রাজ্য পুলিশের ওপর ভরসা নেই নিহতের মায়ের।
তামান্নার মা এবং পরিবারের বাকি সদস্যরা জানিয়েছেন, ‘বাম সমর্থক পরিবারগুলিকে টার্গেট করেই এই হামলা। শুধু তমান্নার বাড়ি নয়, একাধিক বাড়িতে বোমা ছোড়া হয়েছে। এটা নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা। রাজ্য পুলিশ দিয়ে তদন্ত হলে প্রকৃত অপরাধীদের আড়াল করা হতে পারে। তাই সিবিআই তদন্ত হওয়া দরকার।’
