ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডা বাংলায়! আবহাওয়া দফতর দিল সুখবর

কলকাতা- ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পারদ পড়বে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, আগামী চারদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) সেরকম কোনও পরিবর্তন হবে না।

পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। অর্থাৎ আগামী বুধবার (৩ ডিসেম্বর) থেকে পশ্চিমবঙ্গে ফের তাপমাত্রা কমতে শুরু করবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

শুক্রবারের পরে শনিবারও সামান্য বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি। যা শুক্রবার বেড়ে ১৭.৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। আজ সেটা আরও বেড়ে ১৭.৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। আর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ২৮.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। একইভাবে শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *