পুজোর মুখে আবার নিম্নচাপ! খারাপ খবর দিল আবহাওয়া দফতর, বৃষ্টি চলবে কতদিন?

কলকাতা- পুজোর মুখে ফের নিম্নচাপ! উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করবে। আর তার প্রভাবে পুজোর কয়েকদিন আগে ফের বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উত্তরের পাঁচ জেলায়। দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।

দক্ষিণবঙ্গে গতকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। এদিন থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে।

মঙ্গলবারও একইরকম পরিস্থিতি থাকবে। তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওইদিন দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম ও পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ কম থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *