নিম্নচাপ সরেছে বাংলার উপর থেকে, বৃষ্টি তবুও চলবে! কতদিন দুর্যোগ, জানাল হাওয়া অফিস

কলকাতা- নিম্নচাপ সরলেও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

একদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। অন্যদিকে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে।

উত্তরবঙ্গে ৩১ জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলবে শনিবার পর্যন্ত। সোমবার কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। শুক্রবার উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আট জেলা- হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে।

কলকাতায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র গত দু’দিন ধরে উত্তাল। আরও অন্তত ১২ ঘণ্টা মৎস্যজীবীদের সতর্ক থাকার পরমর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *