কলকাতা- চলতি সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। একাধিক জেলায় ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। মাঝে দু’দিনের জন্য বৃষ্টি কিছুটা কমবে উত্তরের জেলাগুলিতে। তবে ফের শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।
অন্যদিকে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে আগামী ২৫ ও ২৬ তারিখ উপকূলীয় অঞ্চলে ৩৫-৪৫ থেকে ৫৫ কিমি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
