দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়! কত টাকার সম্পত্তি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর?

কলকাতা- ADR রিপোর্ট বলছে, দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অ্যাসেসিয়েসন ফর ডেমোক্রেটিক রিফর্ম বা ADR-এর তালিকায় দেশের দরিদ্রতম মুখ্য়মন্ত্রীর স্থান তিনি দখল করে রেখেছেন। গত কয়েক বছর ধরেই তিনি দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী।

২০২৪ সালের ডিসেম্বরের পর অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনের পর তৈরি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মএর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী হলেন মমতা। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫ লক্ষ টাকার কিছু বেশি। তালিকাটি তৈরি করা হয়েছে গত বিধানসভা নির্বাচনে মমতার পেশ করা হলফনামা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে।

রিপোর্টে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর হাতে নগদ অর্থের পরিমাণ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় ছিল ৬৯.২৫৫ টাকা। ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ছিল ১৩.৫ লক্ষ টাকা। যারমধ্যে তিনি নির্বাচনের জন্য খরচ করেছিলেন ১.৫ লক্ষ টাকা। ২০১৬ সালে মমতার সম্পদের পরিমাণ ছিল ৩০ লক্ষ টাকা।

দেশের সবথেকে ধনী মুখ্য়মন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাউডু। তাঁর সম্পদের পরিমাণ ৯৩১ কোটি টাকারও বেশি। দ্বিতীয় স্থানে অরুণাচলপ্রদেশের পেমা খাড়ুর। তাঁর সম্পদের পরিমাণ ৩৩২ কোটি টাকা।

ওই রিপোর্টে একটি উল্লেখযোগ্য তথ্য রয়েছে, সেটি হল দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ ১.৬৩০ কোটি টাকা। দরিদ্র মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে মমতার পরে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন। তাদের সম্পত্তি ৫৫ লক্ষ ও ১ কোটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *